30/08/2026 : 10:08 AM
আমার দেশ

নাকা চেকিং এ উদ্ধার চুরির বাইক, গ্রেফতার পাঞ্জাব এর কুখ্যাত অপরাধী

জিরো পয়েন্ট নিউজ – শক্তিগড়, ১৭ ডিসেম্বর ২০২৪ :


সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শক্তি গড় থানার অন্তর্গত বড়শুলে বিশেষ নাকা চেকিং এর সময় একজন সন্দেহজনক বাইক আরোহীকে শক্তিগড় থানার আটক করে, প্রাথমিকভাবে কোন বৈধ নথি দেখাতে ব্যর্থ হলে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওই ব্যক্তির বাড়ি সুদূর পাঞ্জাবে, গতকাল বর্ধমান স্টেশনের কাছে থেকে বাইকটি চুরি করে।

ঘটনাটির ওপর অতিসত্বর শক্তিগড় থানাতে একটি মামলা দায়ের করা হয়। ব্যক্তির থানাতে খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তি এলাকার একজন কুখ্যাত অপরাধী। চুরির বাইকটির মালিককে সনাক্ত করে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঐ ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Related posts

জেএনসিএএসআর প্রতিষ্ঠানের গবেষকরা ফুসফুসের ক্যান্সারের জন্য চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন

E Zero Point

জাহাজ চলাচল মন্ত্রক ভারতীয় বন্দরগুলিতে এবং চার্টার্ড বিমানের মাধ্যমে ১ লক্ষের বেশি জাহাজ কর্মীর ‘ক্রু চেঞ্জ” প্রক্রিয়া সম্পন্ন করেছে

E Zero Point

কাঠামোগত সংস্কার সরকারের অগ্রাধিকার : অর্থমন্ত্রী

E Zero Point

মতামত দিন