30/08/2026 : 9:28 AM
আমার দেশ

নাকা চেকিং এ উদ্ধার চুরির বাইক, গ্রেফতার পাঞ্জাব এর কুখ্যাত অপরাধী

জিরো পয়েন্ট নিউজ – শক্তিগড়, ১৭ ডিসেম্বর ২০২৪ :


সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শক্তি গড় থানার অন্তর্গত বড়শুলে বিশেষ নাকা চেকিং এর সময় একজন সন্দেহজনক বাইক আরোহীকে শক্তিগড় থানার আটক করে, প্রাথমিকভাবে কোন বৈধ নথি দেখাতে ব্যর্থ হলে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওই ব্যক্তির বাড়ি সুদূর পাঞ্জাবে, গতকাল বর্ধমান স্টেশনের কাছে থেকে বাইকটি চুরি করে।

ঘটনাটির ওপর অতিসত্বর শক্তিগড় থানাতে একটি মামলা দায়ের করা হয়। ব্যক্তির থানাতে খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তি এলাকার একজন কুখ্যাত অপরাধী। চুরির বাইকটির মালিককে সনাক্ত করে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঐ ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Related posts

পরিবহণমন্ত্রক এ মাসের শেষ দিকে দ্বারভাঙা থেকে প্রতিদিন বিমান যাতায়াতের জন্য বুকিং শুরু হবে : হরদীপ সিং পুরি

E Zero Point

১০২ বছর বয়সে প্রয়াত রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষাঃ টুইটারে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

E Zero Point

সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু, মৃত ২, আহত ৬০ পুলিসকর্মী

E Zero Point

মতামত দিন