30/08/2026 : 8:15 AM
আমার বাংলা

মেমারিতে বিপুল পরিমানে গাঁজা ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ মহিলা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, আনোয়ার আলি , মেমারি ১৮ ডিসেম্বর


বুধবার মেমারি চকদিঘি মোড়ের কাছে কৃষ্টি হলের পিছন একটি বাড়ি থেকে বিপুল পরিমানে গাঁজা ও টাকা উদ্ধার করলো মেমারি থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বেলা ১১ টা নাগাদ ১ নং ওয়ার্ডের কৃষ্টি পাড়ার ওই বাড়িতে অভিযান চালায়। বাড়ির মধ্যে যেখানে ছাগল বেঁধে রাখে সেখানে মাটির তলায় একটি বাংকারের মধ্যে থেকে এই টাকা উদ্ধার হয় বলে জানা যায়। ঘরের মধ্যে পুলিশ তল্লাশি চালিয়ে ২ বস্তা গাঁজা উদ্ধার করে।

সূত্র মারফত জানা যায় প্রায় ৪৭ কিলো ৪৫০ গ্রাম গাঁজা ও আনুমানিক ৪১ লক্ষ ৮৭ হাজার, ২৮০ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করে। ধৃত মহিলার নাম সংগীতা সাহানি। জানা যায় প্রায় ২০-২৫ বছর ধরে গাঁজার ব্যবসা করে আসছে সংগীতা সাহানির মা লাল পরি সাহানি। স্বামী টোটো চালায়।

Related posts

মেমারি কলেজের উদ্যোগ রক্তদান শিবির

E Zero Point

ঈদের চাঁদ আকাশে, ঈদ মোবারকের খুশি ছড়িয়ে পড়ুক বাতাসে

E Zero Point

তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর নির্বাচনী প্রচার

E Zero Point

মতামত দিন