28/08/2026 : 1:24 AM
খেলা

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রসুলপুরে

জিরো পয়েন্ট নিউজ – সহিদুল ইসলাম, রসুলপুর, ২৪ জানুয়ারি ২০২৫ :


দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হল রসুলপুর বি এম হাই স্কুলের। দলুইবাজার মাঠে প্রথমে মশাল জ্বালিয়ে এবং স্কুলের পতাকা উত্তোলন করেন স্কুলেরই বরিষ্ঠ শিক্ষক গোরাচাঁদ বন্দ্যোপাধ্যায়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংক দৌড়, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্র ছাত্রীরা।

শুক্রবার এই প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল রসুলপুর বি এম হাই স্কুলের ছাত্রদের জিমন্যাস্টিক নৃত্য প্রতিযোগিতা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের হাতে।

Related posts

ইউএস ওপেন থেকে শীর্ষ বাছাই কারোলিনার বিদায়

E Zero Point

জামালপুর যুব সংঘ ক্লাব এর ক্রিকেট খেলা করোনা বিধির কারণে বন্ধ

E Zero Point

গান্ধী জয়ন্তীতে মেমারিতে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন