28/05/2026 : 8:51 AM
আমার বাংলা

এবার সরস্বতী পুজো হলো বাংলা ভাষায়

জিরো পয়েন্ট নিউজ, নিজস্ব সংবাদ, জামালপুর, ৩ ফেব্রুয়ারি ২০২৫ :


ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

এবার আর সংস্কৃত মন্ত্রে সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি নয়, শুদ্ধ বাংলা ভাষাতে পুষ্পাঞ্জলি দিল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরের আবাসিক ছাত্রছাত্রীরা।

হে শুভকাল, তোমাকে প্রণাম
প্রতিদিন সরস্বতী তোমাকে প্রণাম
বেদ-বেদান্ত-বেদাঙ্গ জ্ঞানের আধারে
এই চন্দন, বেলপাতা পুষ্পাঞ্জলি ভরে
কালি ও কলমের সাথে সরস্বতী তোমাকে প্রণাম।

শুধুমাত্র পুষ্পাঞ্জলিই নয়, স্কুল প্রাঙ্গণে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা পুজা অর্চনা সম্পন্ন হলো বাংলা ভাষায়। সারদা মিশন শিক্ষণ মন্দিরের এই ব্যতিক্রমী ভাবনায় সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ শুনে ও মাতৃভাষায় অঞ্জলি দিতে পেরে খুশি পড়ুয়ারা।

জানা যায় সারদা মিশন শিক্ষণ মন্দির স্কুলের শিক্ষক মারুত কাশ্যপ সম্পূর্ণ বাংলায় শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি বইটি রচনা করেন। সোমাবার বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাষাবিদ পবিত্র সরকার, কবি অংশুমান কর ও লেখক অশোক কুমার বন্দ্যোপাধ্যায়।

সারদা মিশন শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ চন্দন সাধুখাঁ জানান,  সম্ভবত সম্পূর্ণ বাংলা মন্ত্রে এই প্রথম সরস্বতীর আরাধনা হলো পশ্চিমবঙ্গে। মাকে নিজের মাতৃভাষায় বন্দনা করার অনুভূতিই আলাদা।

Related posts

ফেরত দিতে হবে টাকা ,মাথায় হাত দিনমজুর সরস্বতী সিং-এর

E Zero Point

বামপন্থী সংগঠনের রক্তদান শিবির পূর্বস্থলীতে

E Zero Point

নবান্ন অভিযান সফল করতে ডিওয়াইএফআই-এর মিছিল

E Zero Point

মতামত দিন