31/08/2026 : 1:28 AM
আমার দেশ

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের বড় সাফল্য

জিরো পয়েন্ট নিউজ – বীরভূম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ :


রোগীর আশঙ্কাজনক অবস্থার কারণে প্রাণ সংশয় দেখা দিয়েছিল। বাঁচার আশা ছিল না। সরকারি হাসপাতাল থেকে জবাব দিয়ে দিয়েছিল। এইরকম পরিস্থিতিতে গত ২৬শে জানুয়ারী শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বোলপুরের মুলুকের বাসিন্দা, বছর ৪০ এর শেখ জিল্লু রহমান।


ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করার পর মেটাবলিক এনসেফালোপ্যাথি, হাইপারক্যাপনিক রেসপিরেটরি ফেলিওর, টিবিএম, ডিসইলেক্ট্রোলাইটেমিয়া সহ আরো বেশকিছু রোগ ধরা পড়ে। সেইমতো জরুরী ভিত্তিতে চিকিৎসা শুরু হয়।


আন্তর্জাতিক পরিকাঠামোতে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার বাবু, নার্স সহ-স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলের অক্লান্ত পরিশ্রমে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেন তিনি।
অবশেষে রবিবার প্রায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জিল্লু বাবু। বাড়ির লোকজন স্বীকার করছেন যে রোগীর বাঁচার কোন আশায় ছিল না। সেই জায়গা থেকে সম্পূর্ণ সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারছেন তারা। যাবতীয় কৃতিত্ব তারা হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তারবাবু, নার্স ও বাকি সকলকে দিয়েছেন।

Related posts

নিরাপত্তার স্বার্থে ভারতে নিষিদ্ধ টিকটক সহ ৫৯টি চিনা সংস্থা

E Zero Point

দেশে গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৬৮,৫৮৪ জন

E Zero Point

‘হিন্দি দিবস – ২০২০’-তে চলচ্চিত্র বিভাগ রাজভাষায় চলচ্চিত্র প্রদর্শনী

E Zero Point

মতামত দিন