28/08/2026 : 5:34 AM
আমার দেশ

পিতৃহারা মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ফ্রিতে ডিপ্লোমা কোর্স মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ :


শিক্ষা একজন মানুষ কে একদিকে যেমন জীবিকা নির্বাহের জন্য সাহায্য করে অন্য দিকে সুশিক্ষা সমাজ ও দেশ গঠনের হাতিয়ার হয়। রবিবার মেমারি নেহেরু কম্পিউটার সেন্টারের কর্ণধার রিয়াজ আলি মল্লিক পৌঁছে গেলো সদ্য পিতৃহারা মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়া মাহাতোর বাড়ি।


বাবার মৃত্যুর পরে পরলৌকিক কাজ মেটার আগেই পরীক্ষা কেন্দ্রে হাজির ছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়া মাহাতো।
সদ্য বাবা মারা গিয়েছেন । তবে বাবার স্বপ্ন ছিল পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে মেয়ে। এবারে সেই স্বপ্ন পূরণ করতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হাজির হলেন এক পরীক্ষার্থী। নাম প্রিয়া মাহাতো। কোলেপাড়া কাঁঠালগাছি উচ্চ বিদ্যালয় এর ছাত্রী। কিছুদিন আগেই কিডনির সমস্যা জনিত কারণে মৃত্যু হয়েছিল বাবা রাজু মাহাতোর। তবে বাবার ইচ্ছে পূরণ করতেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রিয়া মাহাতো।

তারএই অদম্য ইচ্ছেশক্তিকে সম্মান দিলো মেমারি নেহেরু যুব কল্যাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। প্রজেক্ট পিতার সুশিক্ষার অন্তর্গত ১ বছরের বিনামূল্যে অফিস ডিপ্লোমা কোর্স উপহার দিলো প্রিয়া মাহাতো কে।

 

Related posts

৫টি রাজ্যের সংক্রমণের হার এবং সংক্রমিতদের মৃত্যুর ঘটনা বেশীঃ স্বাস্থ্য মন্ত্রক

E Zero Point

সেনাবাহিনীর কাজ ছেড়ে চলে যাওয়া মহিলা আধিকারিকদের জন্য বিকল্প জীবিকা

E Zero Point

বৃহৎ নক্ষত্র গঠনের পিছনে ক্ষুদ্র ছায়াপথের ক্ষয়ের রহস্যের কারণ খুঁজে বের করেছেন অ্যারিজ-এর জ্যোর্তিবিজ্ঞানীরা

E Zero Point

মতামত দিন