জিরো পয়েন্ট নিউজ – জামালপুর, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ :
আবারো জামালপুর থানার বড় সাফল্য। চলতি মাসের ৯ই ফেব্রুয়ারি ১৯ নম্বর জাতীয় সড়কের জৌগ্রাম সংলগ্ন এলাকায় একটি লরি যান্ত্রিক গোলযোগের কারণে দাঁড়িয়ে যায় জাতীয় সড়কের ধারে। বেশ কয়েকজন যুবক ওই লরি থেকে ছিনতাই করে লরির মধ্যে থাকা বেশ কিছু জিনিসপত্র। ওই দিনই সন্ধ্যা নাগাদ জামালপুর থানায় লরি চালক লিখিত অভিযোগ দায়ের করে, ওই অভিযোগের তদন্তে নেমে জামালপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কৃপাসিন্ধু ঘোষের নেতৃত্বে মুর্শিদাবাদ ও মেমারি রসুলপুর এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে গতকাল রাতে।
ধৃতদের বাড়ি পান্ডুয়া থানা এলাকায় বলে জানা গেছে। ছিনতাই এর ঘটনা ঘটানোর পরেই তারা মুর্শিদাবাদের উদ্দেশ্যে পালিয়ে যায়, আর একজন মেমারির রসুলপুরে আশ্রয় নেয়। জামালপুর থানার পুলিশ বিভিন্ন সূত্র ধরে দুজনকে গতকাল রাত্রিবেলায় গ্রেফতার করতে সক্ষম হয়।
জামালপুর থানায় দুজনকে নিয়ে আসার পর বুধবার বেলায় বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। পুলিশ আরো জানিয়েছে লরি হাইজ্যাকিং করার উদ্দেশ্য নিয়েই ছিনতাই এর উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ঐ ছিনতাই এর ঘটনাকে কেন্দ্র করেই তাদের গ্রেফতার করা হয়েছে। জামালপুর থানার পুলিশ এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনাতা খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ ।


