22/07/2026 : 4:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

লক্ষাধিক টাকার সোনা চুরিঃ ভিনরাজ্যের পুলিশ জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ – বিশেষ সংবাদদাতা, জামালপুর, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ :


হরিয়ানার পুলিশ বুধবার ভোরে এক যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর থেকে। জানা যায় হরিয়ানা রোটক সিটি এলাকায় সোনা রুপোর কাজ করতে গিয়ে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নিয়ে জামালপুরে চলে এসেছিল ধৃত যুবক। বুধবার ভোরে জামালপুর থানার পুলিশের সাহায্য নিয়ে হরিয়ানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে জামালপুরের রামনাথপুর সংলগ্ন এলাকা থেকে। ধৃত যুবকের নাম শেখ সুমন। জামালপুর থানা সূত্রে জানা গেছে  ধৃত যুবক গত আট বছর আগেই কাজে যায় হরিয়ানা এলাকার রোটাক সিটি এলাকায় । দীর্ঘদিন ধরে ওই রোটাক সিটিতে একটি দোকান করে বিভিন্ন দোকান থেকে সোনা নিয়ে এসে ডিজাইনের কাজ করতো শেখ সুমন।

হঠাৎ করে পূর্ব বর্ধমানের জামালপুরের সুমন গত ১০ই ফেব্রুয়ারি লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নিয়ে চলে আসে। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই হরিয়ানা পুলিশের কাছে রোটাক সিটি এলাকার কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীরা লিখিতভাবে অভিযোগ দায়ের করে ওই অভিযোগের তদন্ত নেমে ভিন রাজ্যের তথা হরিয়ানা পুলিশ জামালপুর থানায় এসে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশের সহায়তা নিয়ে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়।

ধৃত যুবককে জামালপুর থানা থেকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশে তরফ থেকে আরও জানানো হয়েছে ট্রানজিট রিমান্ড নিয়ে হরিয়ানায় নিয়ে যাওয়া হবে ওই যুবককে তথা শেখ সুমনকে, কি কি উদ্ধার হয়েছে সে বিষয় নিয়ে জামালপুর থানার পুলিশ এখনও পর্যন্ত জানায়নি।

Related posts

জামালপুরে উপমা বহুমুখী মহিলা সমবায় সমিতির ত্রাণবিলি

E Zero Point

গয়েশপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান মনস্কতা দিবস উদযাপন

E Zero Point

মঙ্গলকোট বিধানসভার প্রার্থী অপূর্ব চৌধুরী ভোটের প্রচার করলেন ঝিলু গ্রামে

E Zero Point

মতামত দিন