26/08/2026 : 4:50 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে রক্তদান শিবির

আহাম্মদ মির্জা, জামালপুর, ১১ জুনঃ দেশজুড়ে করোনা সংকটের জেরে লকডাউনে রক্ত সংকট চলছে। আর এই রক্ত সংকট মেটাতে
পূর্ব বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ কাজী মহল্লা পাড়ায় কয়েক জন যুবকের উদ্যোগে (স্প্রেড ইওয়র হ্যান্ডস যুবক দের তৈরি সংগঠন )রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ। এই রক্ত দান শিবিরে মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহিত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খাঁন, জামালপুর থানার ওসি অরুন কুমার সোম, জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ আরো অনেকে। মেহমুদ খান এই যুবকদের এই উদ্যোগের প্রশংসা করেন।

Related posts

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মশাগ্রাম রেলস্টেশনে অবস্থান বিক্ষোভ

E Zero Point

মঙ্গলকোটের সি.আই.ডি. – তৃণমূল নেতা খুনের ঘটনার প্রাথমিক তদন্তে

E Zero Point

আমফানের জন্য সিপিআইএম-এর অর্থ সংগ্রহ খানা জংশনে

E Zero Point

মতামত দিন