30/08/2026 : 9:59 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিদায়ী সম্বর্ধনা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ :


মন্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার মন্ডলের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হলো। মেমারি দু’নম্বর ব্লকে বড়পলাশন এক নম্বর অঞ্চলে অধীনে সাতগেছিয়া চক্রে মন্ডল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমার মন্ডল আট বছর শিক্ষকতা করেন।

শুক্রবার ২৮ শে ফেব্রুয়ারি মন্ডলগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন । এই বিদায়ী সম্বর্ধনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক সমীর কুমার মন্ডলকে সংবর্ধনা জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রী এবং প্রাক্তণ ছাত্র-ছাত্রীরা।

বিদায়ী সম্বর্ধনা উপলক্ষে নাটক, নৃত্য, সংগীত সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রিয় শিক্ষককে সংবর্ধনা ও শ্রদ্ধা জানানো হয়।  উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শ্যামল ভট্টাচার্য সহ সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও অভিভাবিকা গন।

Related posts

অসহায় দুস্থ মানুষের সেবায় আইমা

E Zero Point

চুরি যাওয়া বেশ কয়েকটি মোটর ভ্যান উদ্ধার করে ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ

E Zero Point

মেমারিতে আইপিএল বেটিং চক্র, গ্রেপ্তার ৩

E Zero Point

মতামত দিন