30/08/2026 : 5:55 PM
RAMDAN2025ট্রেন্ডিং নিউজ

বিশ্ব শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে ইফতার মাহফিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ –  মেমারি, ২২ মার্চ ২০২৫ :


শুরু হয়েছে ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। রমজান মাসে ইসলাম ধর্মালম্বী মানুষেরা পরম করুণাময় স্রষ্টা আল্লাহর ইবাদত করে রোজা রাখেন। সম্প্রীতির রাজ্য় এই পশ্চিমবঙ্গ, মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী বারবার বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই রাজ্যে দুর্গাপুজোর পর সবথেকে বড় উৎসব ঈদ। মুসলিম ধর্মের মানুষেরা যা ১ মাস ব্যপী রোজা রেখে পালন করেন। আর তারপর ৩০ দিন রোজার পর আসে খুশির ঈদ।

মেমারি ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তণ সহ সভাপতি সেখ মোয়াজ্জেমের উদ্যোগে শুক্রবার মেমারি নিউমার্কেটে বিশ্ব শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে ইফতার মাহফিলের আয়জন করা হয়। প্রায় ১৫০ জন রোজদারকে ইফতারী করানো হয় এদিন। ইফতার পূর্বে রমজান মাসের গুরুত্ব আলোচনা করা হয়। এছাড়াও ইফতার শেষে নামাজের পর বিশ্ব শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে দোয়া প্রার্থণা করা হয়।

উদ্যোক্তা সেখ মোয়াজ্জেম বলেন,  আমরা মুখ্য়মন্ত্রী মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর মতাদর্শে রাজ্যে মানুষের উন্নতিকল্পে সেবাকার্যে ব্রতী হয়েছি। মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন সবসময়। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা করার জন্য এবং অশুভ শক্তির হাত থেকে রাজ্যকে বাঁচানোর জন্য ইফতার মাহফিলে দোয়া করলাম।

Related posts

‘পাড়ায় শিক্ষালয়’ – বিপদে কিশলয়

E Zero Point

পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন আকাশের খোঁজ মিলল

E Zero Point

টোটো চালিয়ে সংসার ও পড়াশুনো চালাচ্ছে হুগলির তমা

E Zero Point

মতামত দিন