27/08/2026 : 2:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পথদুর্ঘটনায় মৃত্যু হলো হিমঘর কর্মীর

জিরো পয়েন্ট নিউজ – কেরামত আলী, বর্ধমান, ২১ জুলাই ২০২৫ :


মেমারি ও কালনার‌ যাওয়ার মধ্যবর্তী রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম নিয়ামত মল্লিক(২৯) মেমারি থানার বানেশ্বরপুর গ্রামে তার বাড়ি। সে এলাকার একটি কোল্ড স্টোরেজে কাজ করতো। গতকাল কাজেও এসেছিল কিন্তু কাজ না হওয়াতে সে মোটর সাইকেলে চড়ে বাড়ি যাওয়ার পথে মেমরি কালনার মধ্যবর্তী এলাকায় অজানা গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকার মানুষজন তার পরিবারের লোকেদের খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। আজ সোমবার বিকেল চারটেয় মৃতদেহটি ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

Related posts

মেমারির ক্ষুদে পড়ুয়ারা দিলেন “সেফ ড্রাইভ, সেভ লাইফ”-এর বার্তা

E Zero Point

এবার সরস্বতী পুজো হলো বাংলা ভাষায়

E Zero Point

শ্রদ্ধায় চার প্রয়াত পার্টি কর্মীকে স্মরণ

E Zero Point

মতামত দিন