27/08/2026 : 1:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মালডাঙ্গায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত মামা-ভাগ্নি

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ মন্ডল,মন্তেশ্বর, ২১ জুলাই ২০২৫ :


সোমবার রাত আনুমানিক ৮ টা নাগাদ মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা পেট্রোল পাম্পের সন্নিকটে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল মামা-ভাগ্নি।

পুলিশ সূত্রে জানা যায় একটি ইকো গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে করে আউরিয়া গ্রাম নিবাসী মামা ইব্রাহিম শেখের সঙ্গে ভাগ্নি হাবিবা খাতুন ঝিকড়া গ্রামে আসছিল অপরদিকে ইকো গাড়িটি মালডাঙ্গা থেকে কাটোয়ার দিকে যাচ্ছিলো।

মুখোমুখি সংঘর্ষ হয় মালডাঙ্গা পেট্রোল পাম্পের কাছে। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি মামা-ভাগ্নিকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে পাঠিয়ে দেয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় দুজনকেই বর্ধমান হাসপাতালে রেফার করে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার আইসি বিপ্লপ পতি।

Related posts

মেমারিতে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ-এর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ

E Zero Point

দুর্গাপুরের কল্পতরু মেলার প্রধান আকর্ষণ ‘বাংলার মুখ’

E Zero Point

বগপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন

E Zero Point

মতামত দিন