14/06/2026 : 7:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্র দেবপুরে, স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুশিগ্রামবাসীরা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ ডিসেম্বর ২০২৫ঃ


প্রত্যন্ত ও দুর্গম এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কয়কেদিন আগেই রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি গ্রামীণ হাসপাতালে শুভ উদ্বোধন হয়েছিল ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্র মোবাইল ভ্যান। বুধবার দুপুরে সেই ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্র পৌঁছে গিয়েছিল মেমারি ১ নং ব্লকের অন্তর্গত গোপগন্তার ২ অঞ্চলের দেবপুর উত্তরপাড়ায়।

দেবপুর প্রগতি সংঘের ব্যবস্থাপনায় দেবপুর উত্তরপাড়া সার্ব্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্রের পরিষেবা নিতে গ্রামের মানুষ ভিড় জমিয়েছিলেন। এদিন মেডিসিন ছাড়াও চক্ষু পরীক্ষা, ইসিজি, ব্লাডসুগার টেষ্ট প্রভৃতি পরিষেবা লাভ করে গ্রামবাসীরা।

দেবপুর শিবমন্দিরের পাশে ৬৩ বছরের ক্লাব দেবপুর প্রগতি সংঘের সকল সদস্যরা এদিন ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্রের ডাক্তার-নার্সদের পাশে থেকে সহযোগিতা করেন।

দেবপুর প্রগতি সংঘের সদস্য অয়ন মন্ডল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ প্রত্যন্ত গ্রামের মানুষকে সাধারণ চিকিৎসার জন্য হাসপাতালে ছুটতে হবে না, ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্রের ফলে অনেক মানুষ উপকৃত হবে।

Related posts

‘মা’ কুকুরের স্তন পান করছে বাছুর

E Zero Point

কেডি সিং এর গ্রেপ্তারে খুশি ‘প্রতারিত’ ফেডারেশন নেতা

E Zero Point

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভালো পুষ্টিকর খাবার প্রয়োজন

E Zero Point

মতামত দিন