15/09/2026 : 7:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সাইবার প্রতারণা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান সাতগেছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ ডিসেম্বর ২০২৫ঃ


বুধবার দুপুরে মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়ায় পূর্ব বর্ধমান জেলার নবম বইমেলার মঞ্চে দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সাইবার প্রতারণা নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ব্যাংকিং প্রসিডিওরের ক্ষেত্রে যে প্রতারণা হতে পারে বা অন্য কোনোভাবে ব্যক্তিগত তথ্য নিয়ে প্রতারণার শিকার হতে পারেন যে কোনো সাধারণ মানুষ সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় ।

এদিনে উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম পিএস বর্ধমান ইন্সপেক্টর মিলন মল্লিক , সাব ইন্সপেক্টর ঔসাবীরউদ্দিন আহমেদ , আইসি সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি বানিশঙ্কর সিংহ মহাপাত্র।

এদিন বিকালে ভারতবর্ষের সংবিধানের আলোকে সার্বভৌম ও জাতীয়তাবাদের পরিচয় নিয়ে একটি আলোচনা শিবিরও অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সন্ধ্যায় ছোটদের নৃত্যানুষ্ঠান হয়।

Related posts

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বামেদের বিক্ষোভ মেমারিতে

ezeropoint +91 7797331771

বন্যা কবলিত মানুষদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ বর্ধমানে

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বর্ধমানবাসী

ezeropoint +91 7797331771

মতামত দিন