15/09/2026 : 7:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মর্মান্তিক পথদুর্ঘটনায় জামাই মৃত ও শাশুড়ি গুরুতর আহত

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩০ ডিসেম্বর ২০২৫ঃ


মঙ্গলবার সকাল আনুমানিক ৮-৩০ থেকে ৯টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের অন্তর্গত আমাদপুর অঞ্চলে পাহাড়হাটি মেমারি রোডে আমাদপুর রথতলা মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় জামাই ও শাশুড়ি। স্থানীয় সূত্রে জানা যায় এদিন পাহাড়হাটি থেকে মেমারির দিকে বাইকে করে যাচ্ছিলো পাহাড়হাটি ধনুইয়ের বাসিন্দা সজল সাহা ও তাঁর শাশুড়ি মেমারির কেন্না নিবাসী মহামায়া ঘোষ অপরদিকে মেমারির দিক থেকে একটি ছোট হাতি টেম্পো দ্রুতগতিতে পাহাড়হাটির দিকে যাচ্ছিলো, রথতলার মোড়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় ছোট হাতি টেম্পোটি।

গুরুতর জখম অবস্থায় জামাই ও শাশুড়িকে উদ্ধার করে স্থানীয়রা মেমারি গ্রামীন হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় দুজনে বর্ধমান হাসপাতালে রেফার করে। পরিবার সূত্রে জানা যায়, এদিন বেলায় জামাই সজল সাহা বর্ধমানে অনাময় হাসপাতালে মারা যায় ও শাশুড়ি মহামায়া ঘোষের পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় হাসপাতালে রেফার করা হয়েছে। জানা যায় মৃত সজল সাহার বয়স আনুমানিক ৪০ বছর। মেমারি বামুনপাড়া মোড়ে মেশিনারিজ রিপেয়ারিংএর ব্যবসা আছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ভিডিও খবর দেখুন ঃ https://public.app/video/sp_nxanjfa39vjed

Related posts

৩৬৬ জন করোনা আক্রান্ত পূর্ব বর্ধমানে, উদ্বেগ বাড়ছে জেলা জুড়ে

ezeropoint +91 7797331771

পিক আপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় নিহত এক, আহত এক জন

ezeropoint +91 7797331771

দুস্থদের হাতে বস্ত্র তুলে দিলেন মা-মেয়ে জুটি

ezeropoint +91 7797331771

মতামত দিন