26/08/2026 : 9:55 PM
আমার বাংলা

তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠন সাতগেছিয়া চক্রের পক্ষ থেকে আলোচনা সভা

জিরো পয়েন্ট নিউজ সাতগেছিয়া, ১১ এপ্রিল ২০২৬ঃ

পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়ায় প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নির্বাচনকে সামনে রেখে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো সাতগেছিয়া দলীয় কার্যালয়ে । তৃণমূলকংগ্রেসের দলীয় কার্যালয়ে মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী সমর্থনে এই বৈঠক বলে জানালেন সংগঠনের নেতৃত্বরা। সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীকে জয়যুক্ত করার জন্য তারা প্রচার শুরু করবেন এবং সভা অনুষ্ঠিত করবেন বলে জানালেন।কিভাবে তারা এই কার্যক্রম চালাবেন সে বিষয়ে সিদ্ধান্ত এবং পরিকল্পনা করেন সংগঠনের নেতৃত্বরা ।

এই নেই এদিনের এই বৈঠক। আজকের এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জি, সাতগেছিয়া চক্রের জয়েন কনভেনার সন্দীপ কুন্ডু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুকুল সাহা, শ্রমিক সংগঠনের সভাপতি গুরু প্রসন্ন ঘোষ সহ শিক্ষক সংগঠনের সদস্যবৃন্দ।

Related posts

কালনার নিভুজিতে পাটের গোডাউন ভস্মীভূত 

E Zero Point

ভাতার বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সাধারণ সভা

E Zero Point

মহিলা সমবায় সংঘের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন