12/07/2026 : 8:39 AM
আমার বাংলা

প্রাণের শহর মেমারিতে অভিষেক ব্যানার্জীর আগমনে জনসমুদ্র

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি, ১১ এপ্রিল ২০২৬ঃ

নাম ঘোষণার সাথে সাথেই মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার নির্বাচনী প্রচারে একের পর এক চমক দেখিয়ে চলেছেন। যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষের রোড শো থেকে শুরু করে বাংলার সুপারস্টার দেবের জনসভা। এবার সংযোজন হলো তৃণমূল কংগ্রেসে সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের সবচেয়ে প্রভাবশালী নেতা, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

শনিবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে ইছাপুর মাঠ থেকে শহরের প্রাণকেন্দ্র বামুনপাড়া মোড় হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করে প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে। প্রার্থী রাসবিহারী হালদার ছাড়াও রোড শো চলাকালীন অভিষেক ব্যানার্জীর সঙ্গে ছিলেন বিদায়ী বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, মেমারি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী।

রাস্তার ধারে অভিষেক ব্যানার্জীকে দেখার জন্য ভিড় জমিয়েছিল ৮ থেকে ৮০ তৃণমূল কর্মী, নেতা থেকে সাধারণ মানুষ। বিপুল জনস্রোতকে সঙ্গে নিয়ে বাসষ্ট্যান্ডে চিরাচরিত ভঙ্গিতে বক্তব্য রাখেন।

Related posts

সব খেলার সেরা বাঙালির ফুটবল- উদ্বোধনে মেমারি থানার ওসি

E Zero Point

ভাতারে একদিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট

E Zero Point

করোনা অতিমারীর মধ্যেও বাংলায় চলছে ষষ্ঠ দফার নির্বাচন

E Zero Point

মতামত দিন