14/09/2026 : 3:25 PM
আমার বাংলা

মন্তেশ্বর থানার উদ্যোগে থানা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, কল্যাণ মন্ডল, ১৪ জুন ২০২৬ঃ


পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর থানায় মন্তেশ্বর আধিকারিক অফিসার সহ পুলিশ ও সিভিক দ্বারা সমস্ত থানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ নিলেন মন্তেশ্বর থানার আইসি সোমনাথ ভট্টাচার্য। কোথাও জল বা জলাশয়  জল জমে না থাকে তার জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী বলে মন্তেশ্বর থানার পক্ষ থেকে জানানো হয়।

রবিবার মন্তেশ্বর থানায় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ডেঙ্গু রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল আটটা থেকে ১১ টা পর্যন্ত সমস্ত মন্তেশ্বর থানা পুলিশ আধিকারিকরা এবং পুলিশ কনস্টেবল ও তার সাথে সিভিক ভলেন্টিয়ার সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য হাত বাড়িয়ে দিলেন।

Related posts

জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবীতে বিক্ষোভ

ezeropoint +91 7797331771

ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে দ্বিগুন পরিমাণ চাল

ezeropoint +91 7797331771

কৃষক বন্ধু প্রোগ্রামে কৃষ্ণ ঘোষ

মতামত দিন