20/09/2026 : 4:44 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি বামুনপাড়া মোড়ে সিপিআইএমের পথসভা 

জিরো পয়েন্ট নিউজ মেমারি, ৩ অগাস্ট ২০২৬:


কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যপি জেল ভরো আন্দোলন কর্মসূচি কে সামনে রেখে সোমবার সন্ধ্যায় মেমারি বামুনপাড়া মোড়ে সিপিআইএমের পথসভা অনুষ্ঠিত হয়। বামপন্থী সংগঠন সিআইটিইউ এর উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

দেশব্যাপী জনজীবনের একাধিক জনবিরোধী নীতির ফলে দুর্বিসহ অবস্থা জনগনের । এই নীতির বিরুদ্ধে ও জনকল্যাণের দাবি নিয়ে গোটা দেশে, জেলা কেন্দ্রে আইন অমান্য কর্মসূচি পালন করা হবে আগামী ১০ই আগস্ট, গোটা দেশব্যাপী সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি সহ কয়েকশো কৃষক এবং এবং শ্রমিক সংগঠন অংশগ্রহণ করবে।তার পরিপ্রেক্ষিতে এদিন মেমারিতে অনুষ্ঠিত হলো অবস্থান পথসভা।

পথসভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা জয়দেব ঘোষ এবং সনৎ ব্যানার্জি, উপস্থিত ছিলেন পীযূষ বিশ্বাস, প্রশান্ত কুমার-সহ বাম নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।

Related posts

কৃষক আন্দোলনের সমর্থনে মেমারিতে মিছিল

ezeropoint +91 7797331771

কালনায় সবজি ও মুদিখানা দ্রব্য বিলি

আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে দাদাগিরি

ezeropoint +91 7797331771

মতামত দিন