07/09/2026 : 2:37 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় সবজি ও মুদিখানা দ্রব্য বিলি

আলেক শেখ, কালনা : ২৯ জুনঃ শ্রমিক, ছাত্র, যুব ও মহিলা বাম সংগঠনগুলির কর্মীরা যৌথভাবে সোমবার পাশে দাঁড়ালো সাড়ে তিনশোরও বেশি দুঃস্থ পরিবারের।  এদিন এই পরিবারগুলোর হাতে বিভিন্ন সবজি ও মুদিখানা দ্রব্য তুলে দেওয়া হয়। ঘটনাটি কালনা-২ ব্লকের পূর্ব সাতগাছিয়ায়। সিআইটিইউ, এবিপিটিএ, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কালনা এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিআইটিইউ-এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সুকান্ত কোনার। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা রাধেশ্যম দাস, সরযূ সরকার, অঞ্জলি কুন্ডু, গৌতম হালদার, পীযুষ চ্যাটার্জি, অরুণাভ চক্রবর্তী, স্বপন ব্যানার্জি, গৌতম দাস প্রমুখ। উদ্বোধন কালে সুকান্ত কোনার বলেন–টানা লকডাউন ও আমফান ঘূণি ঝরে মানুষের জীবন বিপর্যস্ত, কাজ নেই, রোজগার নেই। এই সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না কেউ, একমাত্র বাম কর্মীরা ছাড়া। এই সবজি ও মুদিখানা দ্রব্য বিলিও মানুষের পাশে দাঁড়ানো বামকর্মীদের কর্মসূচির অংশ মাত্র।  অন্যদিকে রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা রেশনের চাল লুট করছে, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তাদের ক্ষতিপূরণের অর্থ পকেটস্থ করছে।   এমনকি হাওড়ার বাগনানে  শাসক দলের নেতার হাতে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির সময় তার মা বাধা দিয়ে খুন হন।  এক চরম অরাজগতার মধ্য দিয়ে চলছে এ দেশ ও রাজ্য।  এই অন্ধকারের যুগের অবসান ঘটাতে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।  সেই আন্দোলনে সব মানুষকে সামিল হতে হবে।

Related posts

মেমারি রসুলপুরে হাতেনাতে পাকড়াও মোবাইল চোর

ezeropoint +91 7797331771

মেমারির এক সাধুর মৃত্য হলো পান্ডুয়া রেলস্টেশনে

ezeropoint +91 7797331771

উঠোনে পাঠশালাঃ কলকাতা পুরভোটে সবার আগে বামফ্রন্টের ইস্তেহার

ezeropoint +91 7797331771

মতামত দিন