27/08/2026 : 11:35 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

মেমারির এক সাধুর মৃত্য হলো পান্ডুয়া রেলস্টেশনে

জিরো পয়েন্ট নিউজ – সেখ সামিন ও এম. কে. হিমু, পূর্ব বর্ধমান ও হুগলি, ২১ মার্চ ২০২৩:


সোমবার বিকেল ৩.৩০ মিনিটে এক সাধুর মৃত্যু হলো পান্ডুয়া রেল স্টেশন এর ওভার ব্রিজে। স্থানীয় সূত্রে জানা যায় দিদির সাথে দেখা করতে এসে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

হুগলি জেসার পান্ডুয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে তিন ও দুই নাম্বার প্ল্যাটফর্মের নামার সিঁড়ির মুখে হঠাৎই সংজ্ঞাহীনস হয়ে পড়ে যায়।  রেল স্টেশনের জিআরপি ও রেল আধিকারিকরা তৎপড়তার সাথে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । জানা যায় মৃত ব্যক্তিকে পান্ডুয়া থানার হাতে তুলে দেয় ময়না তদন্ত করার জন্য।

সূত্রানুসারে জানা যায় মৃত ব্যক্তির নাম নিত্যানন্দ পুরী। বয়স ৭০। বাড়ি মেমরির কেন্না গ্রামে।

Related posts

বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবির বর্ধমানে

E Zero Point

উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থানাধিকারীকে সংবর্ধনা

E Zero Point

৫০ বছরের পুরাতন অশ্বত্থ গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন