18/08/2026 : 1:29 PM
আমার দেশকৃষি-পরিবেশ

স্বাধীনতা দিবসে তেহট্টে বায়ার ক্রপসায়েন্সের বিশেষ কৃষক সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ কালনা, এ.এ. আনসারী, ৫ অগাষ্ট ২০২৬:


১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমান-১ টেরিটোরির কালনা ব্লকের তেহট্ট গ্রামে একটি বিশেষ কৃষক সভার আয়োজন করে আন্তর্জাতিক কৃষি সংস্থা ‘বায়ার ক্রপসায়েন্স লিমিটেড’। স্থানীয় ‘কে এফ বায়ার’ ডিলার পার্থ পালের সক্রিয় সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু প্রগতিশীল কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ার ক্রপসায়েন্সের কাস্টমার কানেক্ট ম্যানেজার সৌরভ ভঞ্জ এবং ফিল্ড অফিসার শেখ সমিরুল।

কীটশত্রু ও রোগ নিয়ন্ত্রণে আধুনিক সমাধান বিষয়ক সভায় বক্তব্য রাখেন বায়ার ক্রপসায়েন্সের কাস্টমার কানেক্ট ম্যানেজার সৌরভ ভঞ্জ। তিনি ফসলের আগাছা দমনে কার্যকরী আগাছানাশক ‘কাউন্সিল অ্যাক্টিভ’  এবং ধানের ক্ষতিকারক মাজরা পোকা দমনে ‘বিকোটা গ্র্যানুল’  ও ‘ভায়েগো’ -র সঠিক প্রয়োগবিধি ও কার্যকারিতা বিশদে তুলে ধরেন।

এদিনের কৃষক সচেতনতা শিবিরে একটি বায়ারের নতুন প্রোডাক্ট ‘ফেলুজিৎ’-এর সূচনা করা হয়।  ধানের মারাত্মক রোগ শীথ ব্লাইট  নিয়ন্ত্রণে বায়ারের নতুন প্রযুক্তি ‘ফেলুজিৎ’-এর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

সভায় জানানো হয়, ধানের মরশুমে মাত্র একবার ফেলুজিৎ স্প্রে করলেই শীথ ব্লাইটের হাত থেকে ফসল সুরক্ষিত থাকবে। নতুন এই ওষুধের কার্যকারিতার কথা জেনে উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

স্বাধীনতা দিবস উপলক্ষ্য়ে আলোচনা সভার পর পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বায়ারের পক্ষ থেকে উপস্থিত কৃষকদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় উপহার।

স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনটিতে বায়ারের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রামের কৃষকদের কাছে দিনটিকে আরও স্মরণীয় করে তোলে। কৃষকরা বায়ার ক্রপসায়েন্স ও উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Related posts

মন কি বাতঃ ভারতের কৃষকদের ভূমিকায় প্রধানমন্ত্রীর প্রশংসা

E Zero Point

পি এম স্বনিধি প্রকল্পের ড্যাশবোর্ডের সূচনা

E Zero Point

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারালেন গুসকরার গৃহবধূ

E Zero Point

মতামত দিন