18/08/2026 : 10:55 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

ঘর আছে, কিন্তু চাল ফুটো! মেমারিতে অসহায় ৬০টি পরিবারের মধ্যে ১৫ টি পরিবারকে ত্রিপল প্রদান

জিরো পয়েন্ট নিউজ মেমারি, দীনেশ শীল, ১৮ অগাষ্ট ২০২৬ :


মেমারি বিধানসভার অন্তর্গত মেমারি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৬০টি পরিবারের ঘর রয়েছে, কিন্তু সেই ঘরের চাল ফুটো। কোথাও আবার ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল। কারও বাড়ির অবস্থা এতটাই শোচনীয় যে নিজের ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে এমনই দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন বেশ কিছু পরিবার।


অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির মধ্যে বসবাস করলেও আগের তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে তাঁদের খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর এলাকার মানুষের সমস্যার কথা জানতে বিজেপির কয়েকজন কার্যকর্তা ওই এলাকায় পরিদর্শনে যান। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এবং তাঁদের দুরবস্থার কথা জানতে পারেন।


এরপর বিষয়টি মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহর নজরে আনা হয়। এলাকার মানুষের পরিস্থিতি খতিয়ে দেখে বিধায়কের পক্ষ থেকে মঙ্গলবার ৬০টি পরিবারের মধ্যে আপাতত ১৫ টি পরিবারকে ত্রিপল প্রদান করা হয় ।

Related posts

আমেদাবাদ থেকে ফিরে ভাতারে এবার করোনা আক্রান্ত হলো ২ বছরের শিশু

E Zero Point

মৎস্য ব্যবসায়ীদের মোটরসাইকেল প্রদান

E Zero Point

সজল ধারা প্রকল্পের পানীয় জল বন্ধ থাকায় দুই পাড়ার মধ্যে বিবাদ

E Zero Point

মতামত দিন