জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, কল্যাণ মন্ডল, ১৮ অগাষ্ট ২০২৬ :
নিজের শোবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক যুবক। পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পুটশুড়ি পঞ্চায়েতের অন্তর্গত বিঘাগ্রামে ১৯ বছরের সৌরভ মুর্মুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার। সকালে নিজের শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায়। পুলিশ হাসপাতালে এসে সৌরভ মূর্মুর মৃত দেহ থানায় নিয়ে আসে। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে মন্তেশ্বর থানার পুলিশ।


