22/09/2026 : 12:51 PM
আমার বাংলা

পূর্ব বর্ধমানে বিজেপি নেতার বন্ধ বাড়ি থেকে উদ্ধার পাঁচটি বোমা

জিরো পয়েন্ট নিউজ কালনা, কমল বড়া, ২২ সেপ্টেম্বর ২০২৬:


পূর্ব বর্ধমানের সুলতানপুরে বিজেপি নেতার একটি বন্ধ বাড়ির দোতলার বারান্দা থেকে পাঁচটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার বাড়ি পরিষ্কার করার সময় ওই বাড়ির মালিকের স্ত্রী বারান্দায় বোমাগুলি দেখতে পান। খবর পেয়ে কালনা থানার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি উদ্ধার করে। পরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। সোমবার বোম স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেন।

বাড়িটির মালিক বিজেপির পূর্বস্থলী দক্ষিণ-২ মণ্ডলের সহ-সভাপতি প্রশান্ত প্রামাণিক। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে বাড়িটি বন্ধ থাকায় সেখানে কেউ থাকেন না। তাঁকে ফাঁসানো ও বদনাম করার উদ্দেশ্যেই কেউ ওই বোমাগুলি রেখে যেতে পারে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রশান্ত প্রামাণিক আরও দাবি করেন, বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক কয়েকজন তৃণমূল কর্মীকে তিনি বাধা দিয়েছিলেন এবং সেই কারণেই তাঁকে ফাঁসানোর চেষ্টা হতে পারে।

তবে বোমাগুলি সেখানে কীভাবে এল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত

ezeropoint +91 7797331771

রাজনীতিতে কদর্যভাষাঃ অরাজনৈতিক প্রতিবাদ পূর্বস্থলীতে

ezeropoint +91 7797331771

হুগলি জেলা কৃষক খেতমজুর প্রস্তুতি সভা হরিপালে

মতামত দিন