17/06/2026 : 5:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

রাজনীতিতে কদর্যভাষাঃ অরাজনৈতিক প্রতিবাদ পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, পূর্বস্থলী, ১৮ সেপ্টেম্বর, ২০২০:


রাজ্যের মন্ত্রীকে প্রকাশ্যে খুনের হুমকি,গালিগালাজ ও ক্রিমিনাল বলার প্রতিবাদে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে পথে নেমে ধিক্কার মিছিল ও প্রতিবাদ জানালেন অধ্যাপক, শিক্ষকদের মতো বিদ্বজনেরা। রাজ্য বিজেপি সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের কালনার বক্তব্যকে তুলে ধরে নিন্দার ঝড় তোলেন তারা।তাদের আরো অভিযোগ রাজনৈতিক স্বার্থে কদর্যপূর্ণ বক্তব্য ভাষা ও বাক্যের সন্ত্রাস তৈরী করে সুস্থ সমাজ ও সংস্কৃতিকে অসুস্থ করে তুলছে। সেই ঘটনার বিবরণ জানিয়ে এরপরেই তারা মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন তারা। অরাজনৈতিক এই প্রতিবাদে শুক্রবার উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ নাগ,শিক্ষারত্ন শিক্ষক তাপস কার্ফা, বিভাস বিশ্বাস সহ পাঁচশো শিক্ষক ও অধ্যাপক।

Related posts

আবাসের ঘরের জন্য ২০ হাজার টাকার কাটমানি খেটে খাওয়া গরীবের কাছে, মেমারিতে গ্রেপ্তার তৃণমূল নেতা

ezeropoint

ভাগীরথী নদী ভাঙনের মুখে কিশোরীগঞ্জ

E Zero Point

জামালপুরের ক্ষুদে বিজ্ঞানীকে বিজ্ঞান মঞ্চের সংবর্ধনা

E Zero Point

মতামত দিন