30/08/2026 : 11:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ধর্মীয় মৌলবাদের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৯ অগাস্ট ২০২০:


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মেমারি-১ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ মেমারি চকদিঘী মোড়ে ধর্মীয় মৌলবাদের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়াও করোনা সংক্রমন প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা প্রসারে প্রচার করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ অমিত বিশ্বাস, তাপস পাল, ইমতাজুল মন্ডল,  রঞ্জন কৈবর্ত, সুধীন ভট্টাচার্য প্রমুখ বিজ্ঞানকর্মী গণ।

বিজ্ঞানকর্মী অমিত বিশ্বাস জানান যে, বিজ্ঞানকর্মী সৈকত গোলদারের এক ফেসবুক পোষ্ট করা কে কেন্দ্র করে তার উপর দুস্কৃতিরা হামলা চালায়। দোষীদের শাস্তির দাবীতে গোটা জেলা জুড়ে আজকের এই প্রতিবাদ সভা।

এছাড়াও করোনা ভাইরাস কি ও তার সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করতে হবে তার বিশদ বিবরণ সম্বলিত এক লিফলেট প্রচার করা হয়।

 

Related posts

দেওরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৌদিকে পেটে লাথি, ঘটনায় মৃত্যু গৃহবধূর

E Zero Point

জাতীয় সড়কে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু তরুণ ইঞ্জিনিয়ারের

E Zero Point

পালসিট টোলপ্লাজায় সাংবাদিক হামলাকারী গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন