15/07/2026 : 1:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি কলেজে দুয়ারে সরকার

জিরো পয়েন্ট নিউজ – স্বদেশ মজুমদার, ২ ডিসেম্বর, ২০২০:


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার। আজ মেমারি কলেজে মেমারি পৌরসভার ১, ২ ও ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য  স্বাস্হ্যসাথী থেকে খাদ্যসাথী সহ বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে। বিশেষ করে তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি সার্টিফিকেট প্রদানের চটজলদি ব্যাবস্হা নেওয়া হচ্ছে।

সকাল থেকে ওয়ার্ডের আট থেকে আশি সকলেই ভীড় জমিয়েছে ক্যাম্পে। এই ক্যাম্প থেকে যেমন স্কুল পড়ুয়ারা কন্যাশ্রী প্রকল্প সুযোগ পাচ্ছে। ঠিক তেমনি কলেজ পড়ুয়াদের জন্য রুপশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করছে সরকারি কর্মীরা।

উল্ল্যেখযোগ্য ভাবে বেশি ভীড় হচ্ছে স্বাস্হ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য। সরকারি এই উদ্যোগে খুশি পৌরশহরের মানুষজন।

উক্ত কর্মসূচীতে সকাল থেকেই উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অচিন্ত্য কুমার চট্টোপাধ্যায় ও সহ সভাপতি আশীষ ঘোষদস্তিদার। তৃণমূল নেতা বাপি ব্যানার্জী, সেখ ইউসুফ, মুকেশ শর্মা, ফারুক আবদ্দুলা, অজিত সিং, রাহুল সু, মইদুল সেখ, সহ অন্যান্য কর্মী বৃন্দ।

Related posts

বিষাক্ত গোখরো সাপ উদ্ধার

E Zero Point

মহিলাদের বিনামূল্যে আইনি পরিষেবা

E Zero Point

প্রথম বার ভোট দিতে গিয়ে ভোটের লাইনে মৃত্যু কিশোরের, সিআইএসএফ-এর গুলিতে শীতলকুচিতে গুলিতে মৃত ৪,

E Zero Point

মতামত দিন