27/08/2026 : 6:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

শক্তিগড়ের দুই ছাত্র ঐক্যশ্রীর টাকা পেলেন দুয়ারে সরকার ক্যাম্পে

বর্ধমান ২ নং ব্লক এর অন্তর্গত বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতে বড়শুল সি ডি পি উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার এর প্রথম দিন ৬ই ডিসেম্বর ঐক্যশ্রী স্কলারশিপের টাকা ঢোকেনি বলে সমস্যার কথা জানিয়েছিলেন দুই ছাত্র আজাহার ও আতাহার। দুই জন ছাত্র ১ বছর আগে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এর জন্য আবেদন করেছিল । দুই জন ছাত্র ৭৫% এর ও বেশী নম্বর পেয়েছিল। ১ বছর আগে ফর্ম পূরণ করার পর কিছু নথিপত্র আপলোড করা হয়নি তখন, গত নভেম্বর (২০২০) মাসে নথিপত্র আপলোড করা হয় , কিন্ত টাকা ব্যাংকে জমা হয় নি।

এই রকম পরিস্থিতিতে দুই ছাত্র দুয়ারে সরকারে এসে সমস্যার কথা জানাই । দুয়ারে সরকারে ঐক্যশ্রী স্কলারশিপ বিষয়ে যিনি দায়িত্বে ছিলেন তিনি বিষয়টি তৎক্ষণাৎ দুয়ারে সরকার পোর্টালে লিপিবদ্ধ করার ২৪ ঘন্টা পর জেলা স্তরে স্কলারশিপের টাকার অনুমোদন করার পর ব্যাংক একাউন্টে জমা হয়।

১ বছরের সমস্যা, স্কলারশিপ এর টাকা না পাওয়ার হতাশা কাটিয়ে দুজন ছাত্র ১৮ হাজার টাকা করে পায়।  দুই জন ছাত্রের বাড়ি শক্তিগড় গ্রামে।

বি.ডি.ও মাননীয়া সুবর্ণা মজুমদার বলেন, দুয়ারে সরকার এর ফলে সাধারণ মানুষের বহু সমস্যার সমাধান হচ্ছে, সেইরূপ এই দুটি ছাত্র দুয়ারে সরকারের মাধ্যমে স্কলারশিপের টাকা পেল এতে আমরা গর্বিত ও আনন্দিত। গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সরেন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুয়ারে সরকারের ফলে সাধারণ মানুষের প্রচুর উপকার হচ্ছে।

Related posts

মেমারিতে পথদুর্ঘটনায় মৃত যুবক

E Zero Point

ঘরে বসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালনা কলেজের বিএড বিভাগের

E Zero Point

সরকারের উদ্যোগে ন্যায‍্য মূল্য ধান কেনা শুরু

E Zero Point

মতামত দিন