28/08/2026 : 12:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে রান্নার গ্যাসের ট্যাংকার উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ৩ মে ২০২১:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বক্সিনগর গ্রামের কাছে বাদশাহী রাস্তার উপর একটি গ্যাসের ট্যাংকার হলদি থেকে মালদা যাচ্ছিল। রাস্তার মধ্যে কাদা থাকায় গাড়ি পিছন ঘেটে ডানদিকের নয়ানজুলিতে উল্টে যায়। পিছনের দিকে ট্যাংকার থেকে গ্যাস বেরোনোই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

গ্যাসের ট্যাংকার থেকে মঙ্গলকোট থানার পুলিশ ও ভাতার ফায়ার ব্রিগেড বিশেষ নজরদারি চালাচ্ছে। স্থানীয় মানুষজনদের জমায়েত করতে নিষেধ করছেন মঙ্গলকোট থানার পুলিশ। অতি সাবধানে ব্যাংকটিকে ক্রেন দিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related posts

ছাতিনা কান্দিতে রক্ষাকালী পূজা

E Zero Point

রাতারাতি  নিয়োগ তালিকা প্রকাশ পেলে কড়া ব্যবস্থার হুশিয়ারি হাইকোর্টের 

E Zero Point

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা স্যার রাসবিহারী বসুর জন্মবার্ষিকী উদযাপন

E Zero Point

মতামত দিন