31/08/2026 : 10:54 AM
আমার বাংলা

মত বদল সৌমিত্র খাঁয়ের, ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন

জিরো পয়েন্ট নিউজ৭ জুলাই ২০২১:


নাটকের পর নাটক, সারাদিন ধরে সোস্যাল নেটওয়ার্কে টানাপোড়েনের পর ইস্তফার সিদ্ধান্ত থেকে মত বদল করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । তিনি জানান বিজেপি নেতা বি.এল সন্তোষের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

খবরে প্রকাশ সৌমিত্র খাঁ ফেসবুক ও টুইটারে পোষ্ট করেন, “আমি আজ থেকে ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। তবে বিজেপিতে ছিলাম, আছি, আর আগামীতেও থাকব। ভারত মাতা কি জয়।”   তারপরই ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

এই ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে সন্ধেয় ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানালেন সৌমিত্র খাঁ। অর্থাৎ পুরনো পদেই (বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি) বহাল থাকছেন তিনি।

Related posts

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার জামালপুর ৩২বিঘা এলাকায়

E Zero Point

তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠন সাতগেছিয়া চক্রের পক্ষ থেকে আলোচনা সভা

ezeropoint

তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন