12/04/2026 : 7:33 AM
আমার বাংলা

পার্টী কর্মীর জীবনাবসান

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৪ ফেব্রুয়ারি ২০২৩:


১২ ফেব্রুয়ারি রবিবার রাত ১১-২০ নাগাদ বর্ধমান পারিজাত নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিমো ২ গ্রাম পঞ্চায়েতের সংসদ সদস্য সুশীল বরুন। পরিবার সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

অন্তিম ক্রিয়ার পূর্বে নিমো ২ নং গ্রাম পঞ্চায়েত অফিসে প্রয়াত সুশীল বরুনের মৃতদেহ নিয়ে আসা হয় শ্রদ্ধাজ্ঞাপনের জন্য। সেখানে মাল দিয়ে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন মেমারি ১ পঞ্চায়তে সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহসভাপতি সেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সদস্য দিলরুবা সেখ সহ অন্যান্যরা।

মেমারি ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম বলেন, সুশীল বরুন শুধু একজন পঞ্চায়েতের সদস্যই ছিলেন না, তিনি একজন নিষ্ঠাবান ও কর্মঠ তৃণমূলকর্মী ছিলেন।

Related posts

বিক্ষোভকারী বিজেপি কর্মীদের জন্য তৃণমূলের দরজা খোলা রয়েছেঃ প্রার্থী তপন চট্টোপাধ্যায়

E Zero Point

গুসকরায় ‘দুয়ারে সরকার’

E Zero Point

প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে মঙ্গলকোটে একটি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন