30/08/2026 : 12:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মেমারিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু প্রৌড়ের

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৭ মে ২০২৪ :


ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় ব্যাক্তির। আনুমানিক বছর ৬০-এর ঐ ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। হাওড়া-বর্ধমান মেন লাইন শাখার মেমারি স্টেশনের ঘটনা। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মেমারি স্টেশনের ২নম্বর প্লাটফর্ম তথা রিভার্স লাইন দিয়ে বর্ধমান অভিমুখে একটি থ্রু ট্রেন যায়। তার পূর্বে কর্তব্যরত স্টেশন ম্যানেজার নিয়ম অনুযায়ী পাবলিক এড্রেস সিস্টেম থ্রু ট্রেন যাওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু ঐ প্রৌড় সে দিকে কর্নপাত না করে রেল লাইন পার হবার জন্য রিভার্স লাইনে উঠে পড়েন। এর পরেই থ্রু ট্রেনের ধাক্কায় স্টেশন থেকে প্রায় ৩০ মিটার দুরে ছিটকে পড়েন। ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান জিআরপি এবং শক্তিগড় আরপিএফ এর আধিকারিকরা। এরপর রেললাইনের পাশ থেকে ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়। যদিও মৃত ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

 

Related posts

ভোটের খবরঃ সরকারে এলে আমরা বিক্রী হবো না- বাম প্রার্থী সনৎ ব্যানার্জী

E Zero Point

ভাতারে বন্ধের সমর্থনে রাস্তায় নামল বাম সংগঠন

E Zero Point

তৃণমূলের মোমবাতি মিছিলে জামালপুরে

E Zero Point

মতামত দিন