30/08/2026 : 11:27 AM
অন্যান্য

রাজ্যে মোট সংক্রমিত ২৭৬! ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪ জন কিন্তু কেন্দ্রীয় তথ্যে ৩১০ জন সংক্রমণ রাজ্যে 

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ আরও অন্তত ২৪ জন রাজ্যে সংক্রমিত। রবিবার জানালেন স্বাস্থ্য দফতরের এক কর্তা। তবে নতুন করে মৃত্যুর খবর নেই। সংক্রমণের জেরে রাজ্যে মোট মৃত ১২। এদিন জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সুত্রে। রবিবার পর্যন্ত ১৯৮টি সক্রিয় সংক্রমণ। ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মেডিক্যাল বুলেটিনেএই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। সেই বুলেটিনে বলা, গত ২৪ ঘণ্টায় ৪১৫ জনের নমুনা সংগ্রহ হয়েছে। রাজ্যে মোট ২৭৬ জন সংক্রমিত। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে উল্লেখ ৩১০ জন সংক্রমণ রাজ্যে।

Related posts

করোনা মোকাবিলায় তৈরি ইন্ডিয়ান এয়ার ফোর্স

E Zero Point

“রমজানে বাড়িতেই নমাজ পড়ুন”: পশ্চিমবঙ্গের ইমামদের সংগঠন

E Zero Point

আমফানের জন্য দমকা হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি, মেমারি শহরের রাস্তা ফাঁকা

E Zero Point

মতামত দিন