31/08/2026 : 12:42 PM
জীবন শৈলীরান্নাঘর

রান্নাঘরঃ মজাদার স্বাদের সয়াবিন কাটলেট

লাবনী মন্ডল, গুসকরা, পূর্ব বর্ধমান

মজাদার স্বাদের সয়াবিন কাটলেট


উপকরণঃ


গরমজলে ভিজিয়ে রাখা সয়াবিন,সেদ্ধ করে রাখা আলু,চৌকো করে কাটা পেঁয়াজ কুঁচানো,আদা কুঁচানো,রসুন কুঁচানো,লঙ্কা কুঁচানো,ধনে, জিরে গুড়ো,গরম মশলা গুড়ো,চাট মশলা,টমাটো সস,ধনে পাতা কুঁচানো,লবন ও হলুদ স্বাদ অনুযায়ী,ডিম,ব্রেড ক্রাম্পস,ভাজার জন‍্য পচ্ছন্দমতো তেল।।

প্রস্তুতি প্রণালীঃ


প্রথমে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন গুলিকে জল থেকে ছেঁকে তুলে মিক্সিতে গ্ৰেড করে নিতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে কুঁচানো পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে।পেঁয়াজ ভাজা হলে ওর মধ‍্যে আদা,রসুন,লঙ্কা, জিরে ধনে,লবন,হলুদ,টমাটো সস ও গরম মশলা গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ।এবার ওই মশলার মধ‍্যে গ্ৰেড করে রাখা সয়াবিন দিয়ে আর ও কিছুক্ষন রান্না করতে হবে।এরপর গ‍্যাস নিভিয়ে মশলাটি একটু ঠান্ডা করে নিতে হবে।মশলা একটু ঠান্ডা হলে ওর সাথে সেদ্ধ আলু,চাট মশলা,ধনে পাতা কুঁচি ও পরিমান মতো লবন দিয়ে ভালো করে মেখে একটি মন্ড করে নিতে হবে।এরপর আপনার পচ্ছন্দমতো আকারে কাটলেট গড়ে নিন।দুটি আলাদা পাত্রে ডিম গোলা ও ব্রেড ক্রাম্পস রেখে এক একটা কাটলেট প্রথমে ডিম গোলায় দিয়ে পরেই ব্রেড ক্রাম্পস মাখিয়ে তৈরি করে নিতে হবে।এরপর কড়াইতে তেল দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন সয়াবিন কাটলেট।চা বা কফির সাথে এই মজাদার সয়াবিন কাটলেট গরম গরম পরিবেশন করুন।


আপনিও সামিল হতে পারেন আমাদের রান্নাঘরে। আপনার বানানো যেকোন রান্নার উপকরণ, প্রস্তুতি প্রণালী ছবিসহ পাঠিয়ে দিন আমাদের 7797331771 WhatsApp No-এ। সঙ্গে আপনার, নাম ও ঠিকানা।


Related posts

RAMADAN2023: দেখে নিন সাহরী ও ইফতারের সময়সূচী

E Zero Point

কেমন যাবে সপ্তাহের প্রথম দিন, জেনে নিন

E Zero Point

মাসের প্রথম দিন-কেমন যাবে আজ? জেনে নিন দৈনিক রাশিফলে

E Zero Point

মতামত দিন