30/08/2026 : 7:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

গুড়াপে বিদ্যুৎপিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক ২৩ বছরের যুবকের

সুমন চক্রবর্ত্তীঃ হুগলির গুড়াপ থানার অন্তর্গত গোপালপুরে মুড়ির কারখানায় বিদ্যুৎপিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক ২৩ বছরের যুবকের। এলাকার বাসিন্দার সূত্র জানা যাচ্ছে যে, মুড়ি কারখানায় মুড়ি ভাজার সময় হঠাৎ কারখানার যন্ত্রতে বিদ্যুৎ চলে আসে এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়। তাকে ধনেখালি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করা হয়। যুবকরে মৃত্যুদেহটি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে আসে। পরিবারসূত্রে জানা গেছে যে যুবকের নাম অঙ্কন ঘোষ। সে হরিপাল কলেজের ছাত্র এবং মুড়ির ব্যবসা করে পড়াশুনো চালাতো।

Related posts

গুসকরায় পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস

E Zero Point

মেমারির মন্ডলগ্রামে নৃশংসভাবে ছেলের হাতে খুন হলেন মা

E Zero Point

ক্যান্সার আক্রান্তের পাশে বর্ধমানের “আবিরা”

E Zero Point

মতামত দিন