22/04/2026 : 6:53 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনা

ছাত্রছাত্রীদের স্বার্থে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ডেপুটেশন বনগাঁ এডিআই অফিসে

নিজস্ব সংবাদদাতাঃ লকডাউনে বিপর্যস্ত হয়েছে ছাত্রছাত্রীদের পরিবারের জীবন এবং জীবিকা, আম্ফানে তাদের ঘর বাড়ী তছনছ হয়েছে। পেটে দানাপানি নেই। সুতরাং পড়াশোনা কোথায় গিয়ে দাঁড়াবে সে নিয়ে সংশয়ে আছে অভিভাবকেরা। এই বিপন্ন ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়ালেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বনগাঁ মহকুমা শাখা। আজ বনগাঁর এডিআই অফিসে সমিতির পক্ষ থেকে আট দফা দাবি-দাওয়া কে সামনে রেখে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃবৃন্দ আম্ফানে ক্ষতিগ্রস্ত সমস্ত স্কুলকে ক্ষতিপূরণ দেওয়া, কোয়ারেন্টাইন সেন্টার হওয়া সমস্ত স্কুলের নিয়মিত স্যানিটাইজড করা, দৈহিক দূরত্ব বজায় রেখে প্রিয় ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলোকে গ্রহণ করা, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ই -পেনশনে দ্রুত পেনশনের ব্যবস্থা করা,সমস্ত ভবিষ্যনিধির বকেয়া প্রদান করা,আগামী দুই শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন ফ্রিজ না নেওয়া এবং ছাত্র-ছাত্রীদের পড়াশুনার বাবদ বিশেষ সহায়তা বৃত্তি প্রদান করা এবং স্কুল গুলিকে বিশেষ তহবিল দান করে কাজকর্ম চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া প্রভৃতি দাবিতে আজকের ডেপুটেশন দেওয়া হয়।এইটা ডেপুটশনে নেতৃত্ব দেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বনগাঁ মহকুমা শাখার সভাপতি অশোক পাল, সম্পাদক প্রদীপ সরকার, সহ-সম্পাদক পীযূষ সাহা,নেতৃত্ব মহুয়া রায়চৌধুরী, কল্যাণ কুমার বৈরাগী প্রমুখ।

Related posts

২০ বছর ধরে স্বপ্নাদেশে রক্ষাকালীর পুজো হয়ে আসছে মঙ্গলকোটে

E Zero Point

কলকাতা সহ ৫০টি স্থানে  উচ্চচাপ যুক্ত ইসিএইচএস পলিক্লিনিকে ঠিকাকর্মী নিয়োগ

E Zero Point

মানসিক ভারসাম্যহীন রোগীকে নিয়ে সমস্যায় কালনা হসপিটাল

E Zero Point

মতামত দিন