16/04/2026 : 12:06 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে এস.এফ.আই.-এর পথ অবরোধ

নূর আহামেদ, মেমারিঃ ভারতে ছাত্র যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ‍্য কমেটির পক্ষ থেকে মোট ১৩ দফা দাবি নিয়ে মেমারির এস.এফ.আই সংগঠনের ছাত্ররা চকদিঘী মোড়ে প্রতীকি পথ অবরোধ করেন। মেমারি এস.এফ.আই-এর পক্ষ থেকে জেলা ছাত্রনেতা তারক মন্ডল জানান যে, আমাদের দাবিগুলি হলো-  শিক্ষা খাতে সরকারি প্যাকেজের মাধ্যমে ব্যায়বরাদ্দ বাড়াতে হবে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাসে ২ বার মিডডেমিল দিতে হবে।   সমস্ত ফি মুকুব করতে হবে – স্কলারশিপের সাম্মানিক দিতে হবে। লকডাউন পরবর্তী সময়ে পরীক্ষা ও পঠনপাঠন বিষয়ে ছাত্রদের মতামত শুনতে হবে।  বিশ্ববিদ্যালয় খোলার ১ মাস পর স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা গ্রহণের অপরিকল্পিত ও অবিবেচিত সিদ্ধান্তকে প্রত্যাহার করে, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সিলেবাস শেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষক ও ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমে পরীক্ষার দিন নির্ধারণ করতে হবে।  স্নাতক পুরাতন তৃতীয় বর্ষ ও ফাইনাল সেমিস্টারের ছাত্রদের যেন কোন শিক্ষাবর্ষ বাড়তি নষ্ট না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, সেটিকেও মাথায় রেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বহু কলেজে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের বহু বিভাগেও এখনও পর্যন্ত পর্যাপ্তভাবে অনলাইন ক্লাস ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, এমনকি পর্যাপ্ত পরিমাণ অনলাইন ক্লাস গ্রহণও করা হচ্ছে না সর্বত্র । বহু ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের কাছে অনলাইন ক্লাসে অংশগ্রহন করার জন্য পর্যাপ্ত ইন্টারনেট পরিষেবা ও প্রযুক্তির ব্যবস্থা নেই, ফলে তারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। তাই অনলাইন ক্লাসকে একমাত্র সিলেবাস শেষ করার পন্থা হিসেবে আবশ্যক না করে লকডাউন পরিস্থিতির পরে বিশ্ববিদ্যালয় ও কলেজ পুনরায় চালু হলে সঠিক শারীরিক দূরত্ব বজায় রেখে বাড়তি ক্লাস গ্রহন এবং যথোপযুক্ত স্টাডি নোট ও কনটেন্ট প্রদান করে সিলেবাস শেষ করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে। দরকার পড়লে সিলেবাস পুনর্বিন্যাস এর বিষয়েও ভাবনাচিন্তা করা যেতে পারে ।
অতিদ্রুত পূর্বতন সেমিস্টারের ফলাফল ও পুরাতন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ফলাফল অতিদ্রুত প্রকাশ করতে হবে, পূর্বতন সেমিস্টার গুলির ফলাফল প্রকাশ করে তারপর পরবর্তী সেমিস্টার এর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
এই করোনা মহামারী, লকডাউন পরিস্থিতিতে সকল ছাত্রছাত্রীর শারীরিক সুরক্ষা মাস্ক, স্যানিটাইজার দিতে হবে ও পরীক্ষা গ্রহণ কেন্দ্রে উপস্থিত থাকার জন্য যাতায়াত, যানবাহন ব্যবস্থা সুনিশ্চিত করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

মেমারিতে এস.এফ.আই.-এর পথ অবরোধ

Zero Point- জিরো পয়েন্ট ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಜೂನ್ 17, 2020

Related posts

ভ্যাকসিন নিয়ে কালনার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ

E Zero Point

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

E Zero Point

রেলের জায়গায় থাকা সমস্ত দোকান-গুমটি সরিয়ে নেওয়ার নোটিশ

E Zero Point

মতামত দিন