04/08/2026 : 1:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

লকডাউন পরিস্থিতিতে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তৃতীয় রক্তদান শিবির

স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ আজ ২৩শে জুন,মঙ্গলবার পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৈঁচি জি টি রোড সংলগ্ন আলু ব্যবসায়ী সমিতির লজে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনা মহামারী পরিস্থিতিতে লকডাউন চলার ফলে রক্ত সংকট উদ্ভূত হয়। এই কঠিন পরিস্থিতিতে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জির উদ্যোগে এটি তৃতীয় রক্তদান শিবির। শিবির দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়।উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সৈয়দ রহিম নবি, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় চম্পা হাজরা,শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ সহ আরো অনেক জেলা নেতৃত্ব ও সাধারণ কর্মীবৃন্দ। এই রক্তদান শিবির টি সকাল ১০.৩০ থেকে শুরু হয়েছে, উদ্যোক্তাদের আশা আজকের অনুষ্ঠানে প্রায় ৮০জন রক্তদান করবেন।

Related posts

প্রাথমিকে ২৬৯ জনের নিয়োগ বাতিলের নির্দেশিকায় অন্তবর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

E Zero Point

ছাত্রছাত্রীদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ

E Zero Point

আবার ও খবরের শিরোনামে ববিতা সরকার

E Zero Point

মতামত দিন