27/08/2026 : 2:45 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুর হাটতলা বাজারে ঠাণ্ডা পানীয়জল প্রকল্পের উদ্বোধন

আহাম্মদ মির্জা, জামালপুরঃ আজ জামালপুরের ব্লকের জামালপুর ১নং পঞ্চায়েতের জামালপুর বাজার (হাটতলায়) ঠাণ্ডা পানীয়জল প্রকল্পের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন এবং বিডিও শুভংকর মজুমদার। উপস্থিত ছিলেন প্রধান ডলি নন্দী, উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ পঞ্চায়েতের সদস্য -সদস্যা এবং জামালপুর ১নং পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দিলীপ গুহ সহ কর্মীবৃন্দ । মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে সারা রাজ্যের সাথে জামালপুর ব্লকেও উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং আজ ঠাণ্ডা জল প্রকল্পের উদ্বোধন হলো। এই ঠাণ্ডা জল এলাকার বাসিন্দা সহ বাজারে হাটবাজার করতে আসা সাধারাণ মানুষের পিপাসা মিটাবে । উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল বলেন পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই ঠাণ্ডা পানীয়জলের প্রকল্প করা হয়েছে এবং আগামীদিনে এই ধরনের প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে। এবং উনি বলেন এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩.৫০ লক্ষ (সাড়ে তিন লক্ষ) টাকার মতো।
জামালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাজারের ব্যবসায়ী সহ এলাকাবাসীবৃন্দ।
এবং ঠান্ডাপানীয় জল প্রকল্প উদ্বোধন করার পর সাধারণ মানুষের হাতে মাক্স তুলে দেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন।

Related posts

নিখোঁজ কিশোরের গলা-পচা দেহ উদ্ধার মেমারির করোন্দা গ্রামে

E Zero Point

গঙ্গাসাগর মেলাঃ গঙ্গাসাগরে গ্রিন করিডোর, এবারের মেলায় আঁটোসাঁটো ব্যবস্থা

E Zero Point

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন