28/08/2026 : 5:37 AM
বিদেশ

২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকার ছক কোষছেন পুতিন

সংবাদ সংস্থাঃ  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তার নিজের অংশগ্রহণের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। পুতিন ‘রাশা-১’ নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সংসদ যদি সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন করে সে ক্ষেত্রে তিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন। ইতিমধ্যে কোনও কোনও রুশ কর্তা পুতিনের একজন স্থলাভিষিক্ত খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তারই প্রেক্ষিতে তাদের হুঁশিয়ার দিয়ে পুতিন জানিয়েছেন, ওই সব ব্যক্তিরা এবার থেকে এসব কাজ ছেড়ে নিজেদের কাজে যেন মন দেয়। রুশ প্রেসিডেন্ট সম্প্রতি দেশের সংবিধান সংশোধনের খসড়ায় স্বাক্ষর করেন। সে ক্ষেত্রে দেশের সাংবিধানিক আদালত এই খসড়া অনুমোদন করলে তিনি ২০২৪ সালে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। শুধু তাই নয় পাশাপাশি পরবর্তী ২০৩০ সালের নির্বাচনেও তার অংশগ্রহণের পথও সুগম হবে। তাহলে তিনি ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। রাশিয়ারবর্তমানসংবিধানঅনুসারেএকব্যক্তিএকটানাতিনবারপ্রেসিডেন্টেরদায়িত্বপালনকরতেপারেননা।প্রেসিডেন্টভ্লাদিমিরপুতিন২০০০সালথেকেদুইমেয়াদেচারবছরকরেমোটআটবছররাশিয়ারপ্রেসিডেন্টছিলেন।এরপর সাংবিধানিক বাধ্যবাধকতা পালন করতে তিনি নিজের অনুগত রাজনীতিবিদ দিমিত্রিমেদভেদেভকে প্রেসিডেন্টপ্রার্থী করে নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ২০১২ সালে মেদভেদেভের মেয়াদ শেষ হলে ফের পুতিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকরেন। এদিকে আবার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মেয়াদ চার বছরের জায়গায় ছয় বছর করে নেওয়া হয়। ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষ হবে ভ্লাদিমির পুতিনের। এবার ছক কষা হচ্ছে যাতে, আর অনুগত কাউকে প্রেসিডেন্ট পদে নিয়োগ না করে পার্লামেন্টের মাধ্যমে নিজেই ক্ষমতায় থাকার পাকাপোক্ত ব্যবস্থা করে নিতে পারেন পুতিন।

Related posts

ভারত-বাংলাদেশ সম্প্রীতি সম্মাননা অ্যাওয়ার্ড

E Zero Point

প্রণব মুখার্জি বাংলাদেশের মানুষের কল্যাণে চিন্তা করতেনঃ শেখ হাসিনা

E Zero Point

২৫০০ বছরের পুরোনো কফিন রহস্য-মিশরে

E Zero Point

মতামত দিন