27/08/2026 : 7:52 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুর থানার মুসুন্দায় যুবকের মৃতদেহ

স্টাফ রিপোর্টার, জামালপুরঃ আজ ভোরে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুসুন্দায় এক রাইস মিলের কাছে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে জামালপুর থানার পুলিশকে খবর পাঠায়। কিছুক্ষণের মধ্যেই এলাকার সিভিক ভলেন্টিয়ার এসে পড়ে এবং মৃতদেহ কে ঘিরে জনতার ভিড় নিয়ন্ত্রণ করে। জামালপুর থানার ওসি অরুণ কুমার সোম ঘটনাস্থল পরিদর্শন করে যান ও মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদসূত্রে জানা যায় যে মৃতদেহটি হরিপাল থানার অন্তর্গত অনন্তপুরের বাসিন্দা সনদ ভূমিজের। বয়স -৩৫। তিনি মুসুন্দায় একটি হোটেলে কাজ করতেন এবং পার্শ্ববর্তী মশাগ্রামের জামাই। কি কারণে তার মৃত্যু হয়েছে এথনও জানা যায়নি, পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেল যে, যুবকটি সারাদিন ধরে মদ্যপান করত তারসাথে হোটেলের কিছু কাজকর্ম করত। এই ঘটনায় মুসুন্দা গ্রামে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Posted by Zero Point- জিরো পয়েন্ট on Wednesday, June 24, 2020

 

Related posts

বকেয়া ডি এ -এর দাবিতে মেমারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের কর্মবিরতি

E Zero Point

মদের দোকান খোলা কিন্তু স্কুল, কলেজ বন্ধ – বিক্ষোভ বর্ধমানে

E Zero Point

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রাজ্য সম্মেলন বর্ধমানে

E Zero Point

মতামত দিন