26/02/2026 : 2:29 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দাতব‍্য চিকিৎসালয় খোলার দাবীতে মহিলাদের বিক্ষোভ পাল্লারোডে

নূর আহমেদঃ দাতব‍্য চিকিৎসালয় খোলার দাবীতে সোচ্চার এলাকার মহিলারা । মেমারি ১ ব্লকের দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পাল্লা গ্রামের দাতব‍্য চিকিৎসালয় খোলার দাবীতে সোচ্চার গ্ৰামের মানুষজন। একসময় জেলা পরিষদের পরিচালনায় গ্ৰামীণ এলাকার মানুষকে স্বাস্থ‍্য পরিষেবা পৌঁছে দিতে চালু করা হয়েছিল দাতব‍্য চিকিৎসালয় । কিন্তু বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ । পুনরায় যাতে এই দাতব‍্য চিকিৎসালয় খোলা হয় তার দাবী জানিয়ে এলাকার মহিলারা সরব হলেন ।

পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের দলুইবাজার ২ পঞ্চায়েতের অন্তর্ভুক্ত পাল্লা গ্ৰামে দাতব‍্য চিকিৎসালয় খোলার দাবীতে সমবেত হলেন মহিলারা । জানা গেছে , ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়ার পর ২০১৪ সালে ফের ঘটা করে চালু করা হয়েছিল । ৬ মাস যেতে না যেতেই আবার বন্ধ হয়ে যায় । গ্ৰামীণ মানুষের পরিষেবা দেওয়ার কথা থাকলেও তা বিশ বাঁও জলে । বাধ‍্য হয়ে মানুষজনকে যেত হয় পাল্লারোড, মেমারি হাসপাতাল নচেৎ বর্ধমান ছুটতে হয় । তাই এই দাতব‍্য চিকিৎসালয় খোলা জরুরী বলে মহিলাদের দাবী । চিকিৎসালয় বন্ধ থাকার ফলে সাপের বাসা হয়েছে ঘরে । একসময় চালু থাকলেও এখন কেন এই দশা তা নিয়েই প্রশ্ন ।

Related posts

অঙ্গদান, মহাদানঃ কলকাতা থেকে ফুসসুস যাচ্ছে হাইদ্রাবাদে

E Zero Point

সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেতে আসরে নামলেন বিজেপি প্রার্থী দোধিরাম রায়

E Zero Point

হাইকোর্টের স্কুল বিশেষজ্ঞ কমিটিতে সাময়িক স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের

E Zero Point

মতামত দিন