13/07/2026 : 4:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বকেয়া ডি এ -এর দাবিতে মেমারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের কর্মবিরতি

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৭ ফেব্রুয়ারি ২০২৩:


শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি কলেজে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বকেয়া ডি এ -এর দাবিতে কর্ম বিরতি পালন করলেন শিক্ষক শিক্ষিকারা।

এই কর্মবিরতি সারা রাজ্যের বিভিন্ন জায়গায় পালন করা হয় বলে জানা যায়। অর্ধ দিবস এই কর্মবিরতি হয় দুপুর দুটো থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

এদিন মেমরি কলেজে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলছিল তাই বুকে ব্যাচ পড়ে কলেজের শিক্ষক শিক্ষিকারা এই কর্মবিরতি আন্দোলন করলেও ছাত্র-ছাত্রীদের কোন রকম অসুবিধা হবে না বলে জানা যায়। পরীক্ষার হলে নিয়ম মেনে থাকবেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা সেখানে কর্মবিরতির কোন ব্যাজ পড়ে যাবেন না।

Related posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ভাতারের দুই স্কুলছাত্রী

E Zero Point

কৃষি আইনের বিরোধিতা করে ভাতারে বাম সংগঠনের পথ অবরোধ

E Zero Point

মঙ্গলকোটে রান্নার গ্যাসের ট্যাংকার উল্টে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন