31/07/2026 : 12:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার মেমারির যুবক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১ নভেম্বর ২০২২:


নাবালিকা অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শুভিজত রাণা (২৫)। বাড়ি মেমারি থানার অন্তর্গত পারিজাত নগরের কাছে উদয়পল্লী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ সেপ্টেম্বর থেকে এক নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ তদন্ত চালায়। আজ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মেমারি থানার পুলিশ। এদিন ধৃতকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে জামিনে মুক্ত করে দেয়।


Related posts

মেমারিতে ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা, চললো গুলি

E Zero Point

বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল

E Zero Point

না ফেরার দেশে চলে গেলেন গণদর্পণের প্রাক্তন সহ-সভাপতি

E Zero Point

মতামত দিন