27/08/2026 : 1:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে বলগোনাই বামফ্রন্টের কৃষকসভার বিক্ষোভ মিছিল

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতারের কৃষকসভার পক্ষ থেকে আজ একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিলটি অনুষ্ঠিত হয় ভাতারের বলগোনা বাজারে। প্রায় ১০০০ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন।
মূলত প্রাকৃতিক বিপর্যয় ফলে ক্ষতিগ্রস্ত ভাতারের সমস্ত কৃষককে ক্ষতিপূরণ দিতে হবে, পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজ দিতে হবে, পাশাপাশি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে আর্থিক সহায়তা দিতে হবে পরিযায়ী শ্রমিকদের । এই দাবিতে মিছিলটি অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল, গোটা বলগোনা বাজার ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়।

এই মিছিলে পা মিলিয়ে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায়চৌধুরী, জেলা কমিটির সদস্য গণেশ চৌধুরী, ভাতার ব্লক কমিটির সদস্য নজরুল হক।

তাদের এই সমস্ত দাবি যদি না মানা হয় আগামীতে এর থেকে বৃহৎ মিছিল শামিল হবে কৃষক সভার সদস্যরা।
পাশাপাশি আগামী বিধানসভায় ভাতারে তারা বিপুল ভোটে জয়লাভ করবে একথা দাবি করেন বামফ্রন্টের নেতৃত্বরা।

Related posts

মেমারিতে পিকনিক করতে এসে ডিভিসিতে তলিয়ে মৃত্যু যুবকের

E Zero Point

আরও উন্নত মেমারি গড়ে তোলার লক্ষ্যে হেল্পলাইন নাম্বারের ঘোষণা

E Zero Point

হিন্দু মুসলিম যৌথ উদ্যোগে মা সদানন্দ কালীর পুজো হয় কালনায়

E Zero Point

মতামত দিন