31/08/2026 : 1:31 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

সিঙ্গুরের এক ঠিকাকর্মীকে কান ধরে উঠবোস, বিজেপির বিরুদ্ধে অভিযোগ থানায়

সুমন চক্রবর্ত্তীঃ হুগলি জেলার সিঙ্গুরের নসিবপুর গ্রামপঞ্চায়েতের এক ঠিকাকর্মীকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মীর বিরুদ্ধে বুধবার পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন জানানো হয় গতকাল বিজেপি বিভিন্ন দাবি নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে আসে। এরপর ফেরার সময় রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে দেখেন পঞ্চায়েতের ঠিকাকর্মীকে। ঠিকাকর্মীকে দেখতে পেয়ে তাকে কান ধরে উঠবোস করানো ও মারধোর করার অভিযোগ উঠেছে। তাই বিজেপির বিরুদ্ধে বুধবার পুলিশে অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে।

Related posts

ক্রীড়ানুষ্ঠানে বিভেদ ভূলে ঐক্যের বার্তা সিয়ামত আলীর

E Zero Point

শক্তিগড় থানায় ডেপুটেশন

E Zero Point

তৃণমূলের করোনা মুক্তির যজ্ঞ পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন