30/05/2026 : 5:06 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানপূর্বস্থলী

তৃণমূলের করোনা মুক্তির যজ্ঞ পূর্বস্থলীতে

আলেক শেখ, পূর্বস্থলীঃ করোনা মুক্তিতে গোমূত্র পান, গোময় সেবন, ঘন্টা-থালা বাজানো, লাইট জ্বালানো প্রভৃতি বিজেপির  নিদান একটাও মানুষের কাজে লাগেনি। বরং  করোনার প্রকোপ আরো বেড়েছে। তাই করোনা নিয়ে বিজেপি নিদানের গতি আজ অনেকটাই মন্থর।  সেই অবস্থা থেকেই নিদান দেওয়ার পালা শুরু হয়ে গেল তৃণমূলের। খুব  সম্প্রতি  করোনা রুখতে পূর্বস্থলীর মাজিদা গ্রাম পঞ্চায়েত এলাকার সারাদিন ধরে  দলের ব্যানার টাঙিয়ে যজ্ঞ করলো তৃণমূল কংগ্রেস।  পূর্বস্থলী-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ঝন্টু ঘোষ জানান– যজ্ঞ দিয়েই মানুষের করোনা মুক্তি মিলবে। কারন মাজিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় কারো করোনা হয়নি।
এই ব্যাপারে  কালনা সুপার সুপার স্পেশালিষ্ট  হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণচন্দ্র  বড়াই বলেন–  করোনা  মুক্তি পেতে গেলে আধুনিক বিজ্ঞানের চিকিৎসা  করাতে হবেই।  পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির অন্যতম সদস্য আশুতোষ পাল বলেন– যজ্ঞ করে মানুষকে আরো পিছনের দিকে টেনে নিয়ে যাওয়া চেষ্টা ছাড়া কিছু নয়।  আজ করোনা আবহে মন্দির মসজিদ গির্জার মতো ধর্মস্থান গুলির দরজা বন্ধ দেখে মানুষ আধুনিক চিকিৎসায় ভরসা রেখেছেন। তাই  যজ্ঞ করে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়।

Related posts

দূুর্ঘটনাগ্রস্ত হনুমান উদ্ধার পাল্লারোড থেকে

E Zero Point

“তপসিলির সংলাপ” অভিযান মঙ্গলকোটে

E Zero Point

বিজেপি বিধায়িকা আটকে দিলেন গোরু বোঝাই গাড়ি, বর্ধমানে রাজনৈতিক চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন